Apan Desh | আপন দেশ

মিতসুই অ্যান্ড কোং-স্বপ্নের পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মিতসুই অ্যান্ড কোং-স্বপ্নের পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত

ছবি: আপন দেশ

জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড ও এসি আই লজিস্টিকসের (স্বপ্ন) সঙ্গে পার্টনার হতে সম্মত হয়েছে ।

সমস্ত আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুইর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রুপান্তরযোগ্য ঋণ সুবিধা এসি আই লজিস্টিকসকে প্রদান করবে। এ পার্টনারশিপ একটি কাঠামোবদ্ধ রুপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমে বাস্তবায়িত হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এসিআই সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন- এসিআই পিএলসির চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির, মিতসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রা. লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার  কজুহাইডে নাকাজো এবং এসিআই ও মিতসুই উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকমর্তারা।

এসি আই লজিস্টিকস, এসি আই লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। যার অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন স্বপ্ন পরিচালিত হয়। সারাদেশে স্বপ্নের এখন ৮৩৫টিরও বেশি আউটলেট রয়েছে।

মিতসুই অ্যান্ড কোম্পানী জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠানের একটি। এ মাল্টিন্যাশনাল কোম্পানী সারাবিশ্বে ৬০টিরও বেশি দেশে বিনিয়োগের পাশাপাশি গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা নিয়ে এসেছে। 

আরও পড়ুন<<>>বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার

মিতসুই এশিয়া প্যাসিফিক এসি আই লজিস্টিকসের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য্যপূর্ণ পার্টনারশিপ তৈরী করেছে। মিতসুই এসি আই লজিস্টিকসের ভবিষৎ স্ট্র্যাটেজিক ম্যানডেট অর্জন করতে এ প্রতিষ্ঠান সাহায্য করে যাবে ।

বাংলাদেশের আধুনিক রিটেইলে স্বপ্নের নেতৃস্থানীয় ভূমিকা, বিগত সময়ে স্বপ্নের বিস্তার ও বিস্তৃতি, স্বপ্নের পরিচালন দক্ষতা, ক্রেতাসাধারণকে উন্নতর শপিং অভিজ্ঞতা ও সঠিক মানের পণ্য সরবরাহ স্বপ্নের দক্ষতাকে মিতসুই পর্যবেক্ষণ করে গভীর আস্থা প্রকাশ করেছে ।

স্বপ্নের পরিচালনা শ্রেষ্ঠত্ব, গর্ভনেন্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন ও সাসটেইনেবিলিটিতে ভবিষ্যতে মিতসুই স্বপ্নের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।

আপন দেশ/এসআর/এবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়