Apan Desh | আপন দেশ

কমলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩২, ৮ মার্চ ২০২৬

কমলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ছবি: সংগৃহীত

আকুর বিল পরিশোধের পর কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানি দায় মেটাতে রোববার (০৮ মার্চ) ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।

এ অর্থ পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো একটি আঞ্চলিক পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানিসংক্রান্ত আর্থিক লেনদেন নিষ্পত্তি করা হয়। আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এ ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক আমদানি করা পণ্যের বিল নির্দিষ্ট সময় পরপর পরিশোধ করে। সাধারণত প্রতি দুই মাস অন্তর আকুর বিল পরিশোধ করা হয়।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দেশের রিজার্ভ পরিস্থিতি সম্পর্কে তথ্য দেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ৫ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ হাজার ৭৬৪ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩০ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন <<>> নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু

এরও আগে গত ৩ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে যে অর্থ থাকে, সেটিকেই নিট রিজার্ভ হিসেবে ধরা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়