Apan Desh | আপন দেশ

ডাকাত

রাজশাহীর সাহেববাজারে স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি

রাজশাহীর সাহেববাজারে স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি

রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার স্বর্ণপট্টিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে দুর্বৃত্তরা কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ব্যবসায়ীদের ধারণা, এ দোকানে প্রায় আড়াই থেকে তিনশো ভরি স্বর্ণালঙ্কার ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) সকালে দোকান খোলার সময় প্রথম ঘটনাটি ধরা পড়ে। পরে দেখা যায়, আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের মধ্যবর্তী পার্টিশন দেয়াল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে।

০৬:২৮ পিএম, ২০ জুন ২০২৬ শনিবার

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবন থেকে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তার কাছ থেকে অস্ত্র, গুলি ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে দস্যুদের একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (০৩ জুন) বিকেলে কোস্ট গার্ড সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

০৩:২৩ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

সুন্দরবনে ডাকাত দল গঠনের চেষ্টা, আটক ২

সুন্দরবনে ডাকাত দল গঠনের চেষ্টা, আটক ২

সুন্দরবনে চাচা ভাইপো নামে এক নতুন বনদস্যু বাহিনী গঠনের চেষ্টার অভিযোগ ছোট সুমন বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে অস্ত্র,গোলাবারুদ, ও‘চাচা-ভাইপো’ নামের নতুন বাহিনীর ৫০০টি কার্ড উদ্ধার করা হয়। এর আগে ডাকাতদের আত্মসমর্পণের সুযোগ দিলেও সেখানে অংশগ্রহণ করেনি ছোট সুমন বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৬ মে) দুপুরে লে. শেখ সাদমান বিন মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। কোস্ট গার্ড জানায়, ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ না করা ২ ডাকাত সদস্য নতুন করে চাচা ভাইপো নামে একটি ডাকাত দল গঠনের চেষ্টা চালায়। তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যায় কোস্ট গার্ড বেইস মোংলা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। 

০৪:২৭ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

বার্সার বিদায়ে রেফারির কড়া সমালোচনায় রাফিনহা

বার্সার বিদায়ে রেফারির কড়া সমালোচনায় রাফিনহা

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর বার্সেলোনার হতাশা আরও বাড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর তিনি রেফারির কড়া সমালোচনা করেছেন। এতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইনজুরির কারণে এ ম্যাচে মাঠে নামতে পারেননি রাফিনহা। তবে তিনি দলের সঙ্গে সিভিতাস মেত্রোপলিতানো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জিতেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে বিদায় নেয় হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচে লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে বার্সেলোনা ভালো লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু আদেমোলা লুকম্যানের এক গোলেই সেমিফাইনাল নিশ্চিত হয় আতলেতিকো মাদ্রিদের।

০৩:৪১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি দুর্ধর্ষ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মোট ১০ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় একদল সশস্ত্র ডাকাত অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে ডাকাতির প্রস্তুতির সময় হাতেনাতে সাতজনকে গ্রেফতার করা হয়।

০৪:২৯ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

কর্ণফুলীতে ‘ডিবি’ পরিচয়ে ডাকাতি, ১১ ভরি স্বর্ণ লুট

কর্ণফুলীতে ‘ডিবি’ পরিচয়ে ডাকাতি, ১১ ভরি স্বর্ণ লুট

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে সশস্ত্র ডাকাত দল এক বিয়ের বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। ডাকাতদলের সদস্য সংখ্যা ছিল ১০-১৫ জন। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। বাড়ির নববর মো. আরিফুল ইসলাম ও তার বড় ভাই মো. আলমগীর জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তারা রাত দেড়টার দিকে বাড়ি ফেরেন। এর কিছুক্ষণ পরই সাদা-আকাশি পোশাক পরা ৮ জন লোক অস্ত্র হাতে বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দেয়। ঘরে তল্লাশির কথা বলে।

০৩:১৭ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ