Apan Desh | আপন দেশ

সুন্দরবনে ডাকাত দল গঠনের চেষ্টা, আটক ২

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৬:২৭, ২৬ মে ২০২৬

সুন্দরবনে ডাকাত দল গঠনের চেষ্টা, আটক ২

ছবি: আপন দেশ

সুন্দরবনে চাচা ভাইপো নামে এক নতুন বনদস্যু বাহিনী গঠনের চেষ্টার অভিযোগ ছোট সুমন বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে অস্ত্র,গোলাবারুদ, ও‘চাচা-ভাইপো’ নামের নতুন বাহিনীর ৫০০টি কার্ড উদ্ধার করা হয়। এর আগে ডাকাতদের আত্মসমর্পণের সুযোগ দিলেও সেখানে অংশগ্রহণ করেনি ছোট সুমন বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে লে. শেখ সাদমান বিন মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ না করা ২ ডাকাত সদস্য নতুন করে চাচা ভাইপো নামে একটি ডাকাত দল গঠনের চেষ্টা চালায়। তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যায় কোস্ট গার্ড বেইস মোংলা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।  

আরও পড়ুন<<>>আলমগীরের কুমিল্লা সাংবাদিক ফোরামের সদস্য পদ স্থগিত

আটককৃতরা হলেন মো. নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)। তারা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড। আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের শেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকা থেকে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করছিল। গত ১৭ মে ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণের পর তারা নতুন করে ‘চাচা-ভাইপো’ নামে বাহিনী গঠন করে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছিল ।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch