Apan Desh | আপন দেশ

মুক্তি

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণঅভ্যুত্থান হবে: ইশরাক

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণঅভ্যুত্থান হবে: ইশরাক

মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি। কোনো দল বা ব্যক্তি যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে,তবে আরেকটি গণঅভ্যুত্থান হবে। তবুও মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে অসম্মান করতে দেয়া হবে না বলে সতর্ক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (০৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর নন্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান, আমরা এতে গর্ববোধ করি।

০৫:০১ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

তোফায়েল আহমেদ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: আ স ম রব

তোফায়েল আহমেদ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: আ স ম রব

১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র মুক্তি সংগ্রামে বিএলএফ-এর অন্যতম সংগঠক হিসেবে তোফায়েল আহমেদের ভূমিকা অপরসীম। তিনি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। সোমবার (০১ জুন) বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি এসব কথা বলেন। আবদুর রব বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, বাঙালির আত্মমর্যাদা ও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন সংগ্রামী রাজনৈতিক চেতনার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন মনোভাব নতুন প্রজন্মের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

০৯:০৩ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায় চিরজাগরূক থাকবে। তাঁর কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর নীতি, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় অটলতা, স্বনির্ভর উন্নয়ন ভাবনা এবং জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

১০:৩৬ এএম, ৩০ মে ২০২৬ শনিবার

‘ঋণ পরিশোধ না করার মানসিকতা থেকে বের হতে হবে’

‘ঋণ পরিশোধ না করার মানসিকতা থেকে বের হতে হবে’

আমাদের দেশে ঋণ নেয়ার পর তা পরিশোধ না করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। এ ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসার আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ​মঙ্গলবার (১৯ মে) টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ৩৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিআরডিবি যাতে আরও সুসংগঠিত হতে পারে, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ​বাসাইল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. ইউসুফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এবং বিআরডিবি টাঙ্গাইলের উপপরিচালক আবদুর রহমান।

০৫:০২ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫ নং বলরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার সকালে মরহুমের গ্রামের বাড়ি বলরামপুরে জানাজা পূর্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. ফারুকুল ইসলাম সহ একদল পুলিশ ফোর্স উপস্থিত হয়। এসময় এ বীর সেনানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কফিনে জাতীয় পতাকায় আবৃত, পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

০৪:৩৯ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

আসছে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’

আসছে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’

ফ্রান্সের উদ্যোগে নবগঠিত শিল্প সংস্থা ‘থিয়েটার দ্য লা মেজঁ ফ্রঁসেজ’ বাংলাদেশে একটি অনলাইন বাংলা থিয়েটার ডিপ্লোমা কর্মসূচি চালু করছে। ‘ফ্রেঞ্চ হাউস থিয়েটার ডিপ্লোমা–বাংলাদেশ চ্যাপ্টার’ শিরোনামের এ কর্মসূচির মাধ্যমে বাংলা নাট্যচর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। থিয়েটারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফ্রান্সপ্রবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিব এ কোর্সের আবাসিক লেখক, নির্দেশক ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ১৯৯০ সালে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত কমনওয়েলথ লিটারেচার সেমিনারে তিনি বাংলাদেশের প্রথম আফ্রিকান নাটক অনুবাদ ও নির্দেশনা দেন। একই সময়ে তার অপেরা-ধর্মী ‘জুলেখা ট্রিলজি’ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়ে প্রশংসা পায়।

০৩:৪৩ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) সকালে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে জামিন দেন আদালত। এরপর বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে বের হন। কারাগার কর্তৃপক্ষ জানায়, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেলে তাকে মুক্তি দেয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানা এলাকার আজিমপুর সরকারি কলোনির ভেতরে একটি মিছিলে অংশ নেন মো. আশরাফুল ওরফে ফাহিম। সে সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। এতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

০৭:০৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মন্ত্রী

৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। যাচাই-বাছাইয় করে ইতোমধ্যে ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিলও করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের ৭১ বিধিতে দেয়া জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এ সব তথ্য জানান। সংসদ সদস্য আব্দুল মালিক তার বক্তব্যে অভিযোগ করেন, বিগত ১৫ বছরে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন এবং অনেক অসাধু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এর ব্যাপক প্রভাব পড়েছে।

০৬:২১ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী

‘তন্ত্র-মন্ত্র’ বা জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করা ব্যক্তিদের চিহ্নিত করে শিগগিরই তালিকা প্রকাশ করা হবে। এমন ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আহমেদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। যারা জালিয়াতির মাধ্যমে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছেন, অবৈধ সুবিধা নিয়েছেন এবং তাদের সন্তানদের চাকরি দিয়েছেন—তাদের চিহ্নিত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এ তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে।

০৪:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

অতীতের রাজনীতিতে বিভ্রান্ত হচ্ছে জাতির ইতিহাস: প্রধানমন্ত্রী

অতীতের রাজনীতিতে বিভ্রান্ত হচ্ছে জাতির ইতিহাস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না। অতীত ভুলে গেলে চলবে না, অতীত নিয়ে বেশি চর্চা ভবিষ্যৎ বাধাগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র জিয়াউর রহমান। প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার গৌরবগাঁথা নিয়ে আলোচনা হবে, গবেষণা হবে। কিন্তু আলোচনা বা গবেষণার নামে এমন কিছু বলা ঠিক হবে না যেটা আমাদের স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করতে পারে। 

০৭:১২ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য ঘটনার তুলনা চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য ঘটনার তুলনা চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অনন্য এবং অন্য কোনো ঘটনার সঙ্গে এর তুলনা চলে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের প্রস্তাবনায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে সমান করার চেষ্টা হয়েছিল। তবে একাত্তরের ইতিহাস অবিসংবাদিত ও অনন্য। সবার আগে ৭১, এরপর সবকিছু— এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

০৫:২৯ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

‘তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি’

‘তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি’

তারেক রহমানের নেতৃত্বে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্ণায়ক বিজয়ের পর বিএনপি দ্রুত সময়ের মধ্যেই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (২৬ মার্চ) নরসিংদীর পলাশে ৫৬তম স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত একাধিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

০৭:৪৭ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

জুলাইযোদ্ধাদের দায়মুক্ত করা হবে: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের দায়মুক্ত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে। তিনি বলেন, এ সংক্রান্ত আইন আগামী সংসদ অধিবেশনে পাস হবে। বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত হওয়ায় জাতির কাছে কৃতজ্ঞ। এরপর থেকে প্রতিমাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মধ্যে ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে কার্ড দেয়া হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১২:৪৮ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নির্মম অধ্যায়। এ রাতের নিষ্ঠুরতা মানবসভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক গণহত্যার সাক্ষী হয়ে আছে। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের বিভীষিকা এ রাতকে বিশ্ব ইতিহাসের ভয়ালতম গণহত্যার একটি উদাহরণে পরিণত করেছে। এ কারণেই দিনটি ‘কালরাত্রি’ হিসেবে পরিচিত। প্রতিবছর ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়। পাকিস্তানি সেনাবাহিনী ওই রাতের অভিযানের সাংকেতিক নাম দেয় অপারেশন সার্চলাইট। মধ্যরাতে ঢাকার পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন ও নীলক্ষেত এলাকায় নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ জন শিক্ষককে হত্যা করা হয়। জহুরুল হক হলে প্রায় ২০০ জন ছাত্র এবং রোকেয়া হলে প্রায় ৩০০ জন ছাত্রীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

০৯:৩৪ এএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আ. লীগ নেতা

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আ. লীগ নেতা

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জেলা ইউনিট কমান্ডের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু। তাকে আওয়ামী লীগ নেতা দাবি করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদের স্বাক্ষরে সাত সদস্যের গাইবান্ধা জেলা ইউনিট কমিটি গঠন করা হয়। এতে আশরাফুল ইসলাম রঞ্জুকে আহবায়ক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়।

০৯:২৮ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

০৮:২০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement