Apan Desh | আপন দেশ

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫০, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১৮:২৯, ৩১ মার্চ ২০২৬

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী

‘তন্ত্র-মন্ত্র’ বা জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করা ব্যক্তিদের চিহ্নিত করে শিগগিরই তালিকা প্রকাশ করা হবে। এমন ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

আহমেদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। যারা জালিয়াতির মাধ্যমে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছেন, অবৈধ সুবিধা নিয়েছেন এবং তাদের সন্তানদের চাকরি দিয়েছেন—তাদের চিহ্নিত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এ তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে।

আরও পড়ুন <<>> অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না: নৌপরিবহন মন্ত্রী

বিগত সরকারের অনিয়মের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, সে সময় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করা হয়েছিল এবং তাদের সনদ স্থগিত করা হয়েছিল। ফলে তারা নানা ধরনের হয়রানির শিকার হন। একই সঙ্গে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সংসদ সদস্যদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করে জাতির সামনে উপস্থাপন করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়