Apan Desh | আপন দেশ

র‌্যালি

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাক্ষরতা দিবস

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাক্ষরতা দিবস

কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, ব্র্যাকের কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান, সলিডারিটির প্রতিনিধি হারুন অর রশীদ লাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

০৩:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

নৌযান শুমারি উপলক্ষে বাগেরহাটে র‌্যালি

নৌযান শুমারি উপলক্ষে বাগেরহাটে র‌্যালি

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির লক্ষ্যে বাগেরহাটে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বাগেরহাট জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়। এর আগে বেলুন উড়িয়ে নৌযান শুমারি কার্যক্রমের উদ্বোধন করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রাসিউল ইসলাম, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলীসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৫:১৭ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

জুলাই হত্যাকাণ্ডের বিচারে দাবিতে সাংবাদিকদের র‍্যালি

জুলাই হত্যাকাণ্ডের বিচারে দাবিতে সাংবাদিকদের র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। বুধবার (০৫ আগস্ট) ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের দুই বছর পূর্তিতে র‍্যালি ও সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে র‍্যালিটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেয়া সাংবাদিকরা জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

০৯:০৬ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালি

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালি

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (০৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয় অধিদফতরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

০৮:৪৭ পিএম, ৮ মার্চ ২০২৬ রোববার

ড. ইউনূসের কাছে তারেক রহমানের একহালি প্রশ্ন

ড. ইউনূসের কাছে তারেক রহমানের একহালি প্রশ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটি দেশের বহু মানুষের বড় জিজ্ঞাসা। তিনি বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবেন এ আশা করছি। পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে এনডিএম-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহবান জানান তারেক রহমান।

১১:৪০ পিএম, ১৭ মে ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement