Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে ভূমি মেলার উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ২৫ মে ২০২৫

কালীগঞ্জে ভূমি মেলার উদ্বোধন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।

এ সময় তিনি বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ভূমি উন্নয়ন কর অনলাইনে গ্রহণ, ই-নামজারির আবেদন গ্রহণ। এর পাশাপাশি ভূমি সেবা বুথ স্থাপন, অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড করা ও ভূমি উন্নয়ন করের দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহের ব্যবস্থা, আগত সেবা প্রার্থীদের ভূমি ও ভূমি সেবাবিষয়ক অভিযোগ শুনানির ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের ভূমিবিষয়ক প্রশ্নের উত্তর দেয়ার জন্য সার্বক্ষণিক সেবাবুথে ভূমি অফিসের কর্মকর্তা নিয়োজিত থাকবে।

আরওপড়ুন<<>>ছাত্রদল কর্মী রাফির হত্যাকারীকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা জেসমিন বেগম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধারা, সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, উপজেলা, পৌর ও ইউনিয়নের ভূমি অফিসের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

এর আগে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিসে এসে শেষ হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়