Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:০১, ৬ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‍্যালিটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন<<>>৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব জেলা শাখার আহবাক ডা. এম. এ. মতিন, টাঙ্গাইল মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. রোকনুজ্জামান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদেকুর রহমান, টাঙ্গাইল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন দিপু, এবং নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

আলোচনায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। ১৯৭৫ সালের এ দিনে সৈনিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছিল। যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু