Apan Desh | আপন দেশ

ভোট নিয়ে মিজানুর রহমান আজহারীর আহবান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোট নিয়ে মিজানুর রহমান আজহারীর আহবান

ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহবান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি ভোট দেয়ার আহবান জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।

এর আগে দেয়া আরেক পোস্টে গণভোট প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ড. আজহারী। তিনি বলেন, কিছু বিষয়ে আপত্তি থাকলেও গণভোটের অধিকাংশ পয়েন্ট ইতিবাচক। সার্বিক বিবেচনায় গণভোটে ‘হ্যাঁ’ দেয়াই বাংলাদেশের ভবিষ্যতের জন্য তুলনামূলকভাবে ভালো ও কল্যাণকর সিদ্ধান্ত।

আরও পড়ুন <<<>>> পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা

রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার পথ বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ দেয়ার বিকল্প নেই উল্লেখ করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে জুলাই সনদের নাম করে কৌশলে মূল্যবোধবিরোধী কোনো আইন প্রণয়নের চেষ্টা হলে দেশের ধর্মপ্রাণ জনগণ তা প্রতিহত করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু