Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজহারীর উদ্বেগ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজহারীর উদ্বেগ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালিয়েছে। যার কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরান তার জবাবে সৌদি আরবসহ একাধিক রাষ্ট্রের মার্কিন সেনা ঘাঁটির আক্রমণ করেছে।

রোববার (০১ মার্চ) জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী এমন যুদ্ধ, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুকে দেয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি মুসলিম উম্মাহর বিভক্তি নিয়ে আফসোস করেছেন। তিনি সে পোস্টের শেষে আল্লাহর কাছে প্রার্থনাও জানিয়েছেন।

আরও পড়ুন <<>> যাদের ওপর সদকাতুল ফিতর ওয়াজিব

মিজানুর রহমান আজহারী বলেছেন, অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।

সে পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে। ২ ঘণ্টায় রিঅ্যাকশন পড়েছে ৪ লাখ ৪৬ হাজারের কাছাকাছি। ১৩ হাজার মানুষ শেয়ারও করেছেন সে পোস্ট।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়