Apan Desh | আপন দেশ

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিলেন বলিউড নায়িকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিলেন বলিউড নায়িকা

গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল। কেউ কেউ গুজবটি বিশ্বাস করে শোক জানিয়ে কাজলকে নিয়ে ফেসবুকে পোস্টও করেছেন। তবে নিজের মৃত্যুর গুজবে রীতিমতো বোবা বনে গেছেন এ অভিনেত্রী।

গুজবটি আরও ডালপালা মেলার আগেই গুজবে রাশ টানতে বাধ্য হয়ে সামাজিকমাধ্যমে এসেছেন কাজল। সামাজিক মাধ্যমের একটি স্ট্যাটাসে কাজল আগরওয়াল লিখেছেন—আমাকে নিয়ে একটা ভিত্তিহীন খবর রটেছে। আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন<<>>নিজ বাড়িতে হেনস্থার শিকার, মুখ খুললেন অভিনেত্রী

অভিনেত্রী বলেন, সত্যি বলতে কী— ব্যাপারটি ভীষণ মজার। কারণ এটি সম্পূর্ণ মিথ্যা। আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি— ঈশ্বরের কৃপায় আমি এখনো পুরোপুরি ভালো আছি, সুস্থ আছি।  এবং নিরাপদে আছি। তিনি বলেন, সবার কাছে আর্জি— এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। সদা ইতিবাচক থাকুন। 

উল্লেখ্য, দুই বছর হয়েছে কাজল আগরওয়াল মা হয়েছেন। আপাতত অভিনয় থেকে দূরেই রয়েছেন তিনি। খুব শিগগির হয়তো আবার পর্দায় ফিরবেন অভিনেত্রী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু