Apan Desh | আপন দেশ

শবে বরাত উপলক্ষে যে বার্তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২২, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩১, ২ ফেব্রুয়ারি ২০২৬

শবে বরাত উপলক্ষে যে বার্তা দিলেন তারেক রহমান

শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের জন্য শুভেচ্ছা ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (০২ ফেব্রুয়ারি) তিনি তার ফেসবুক পেজে এ বার্তা দিয়েছেন।

বার্তায় তিনি বলেন, শবে বরাত অর্থ ‘নাজাত’ বা মুক্তি। এ রাতের গুরুত্ব অপরিসীম। পরম করুণাময় আল্লাহ এ রাতে বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার খুলে দেন। শবে বরাত রমজানের আগমনী বার্তাও বয়ে আনে।

তিনি আরও বলেন, এ পবিত্র রাতে ধর্মপ্রাণরা সারারাত আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমল করার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের চেষ্টা করেন। শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত পাওয়া। মুসলমানরা সকল অনাচার ও অপকর্ম থেকে মুক্তি প্রার্থনা করেন।

আরও পড়ুন <<>> নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

তারেক রহমানের বার্তায় উল্লেখ করা হয়, সহিংসতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনের প্রতি সবাইকে নিবেদিত থাকার আহবান জানানো হয়েছে। তিনি আল্লাহর নিকট বিশ্বের শান্তি, মুসলিমদের ঐক্য, সংহতি ও নিরাপত্তা কামনা করেছেন।

পবিত্র এ রজনীতে তিনি দেশ, জাতি ও মুসলিম বিশ্বের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন