Apan Desh | আপন দেশ

লজ্জা আর বয়ে বেড়াতে চান না ইকরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

লজ্জা আর বয়ে বেড়াতে চান না ইকরা

পাকিস্তানের মডেল ইকরা নাসির সিদ্দিকী

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ইকরা নাসির সিদ্দিকী। সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে এ মামলা করেছেন তিনি। এজাহারে তাকে মারধর করা হয়েছে বলে উল্লেখ ইকরা। 

পাকিস্তানি এ মডেলের অভিযোগ, তার সাবেক স্বামী তাকে দীর্ঘক্ষণ ধরে শারীরিক নির্যাতন করেন এবং একপর্যায়ে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার প্রেক্ষিতে তিনি দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় পুলিশের কাছে মামলা করেন। 

সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের শরীরে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে তিনি আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টি নিশ্চিত করেন ইকরা।

আরও পড়ুন<<>>বাগানের মূলা তুলে আনন্দ ভাগ করলেন জয়া আহসান

তিনি জানান, তিনি দীর্ঘ সময় ধরে এ নির্যাতন সহ্য করে আসছিলেন। তবে এখন তিনি কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তার মতে, নীরবতা শুধু অপরাধীকে সুরক্ষা দেয়, ভুক্তভোগীকে নয়। তিনি আরও বলেন, এ লজ্জা তার নয়, বরং যারা নির্যাতন করেছে তাদের। তিনি অন্যের জন্য লজ্জা বা গ্লানি আর বয়ে বেড়াতে চান না।

পোস্টে ইকরা পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে লেখেন, আল্লাহ সকল অন্যায় ও অশ্রুপাত সম্পর্কে অবগত আছেন। সূরা ইব্রাহিমের একটি আয়াতের কথা উল্লেখ করে তিনি বলেন, জালেমরা যা করে আল্লাহ তা সম্পর্কে গাফেল নন।

অত্যাচারকে শক্তি নয় বরং ভীরুতা হিসেবে উল্লেখ করে তিনি আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ন্যায়বিচারের আশা প্রকাশ করেন; একই সঙ্গে সকল নারীর নিরাপত্তা ও সাহসের জন্য তিনি প্রার্থনা করেন। 

যদিও পরবর্তীতে সে পোষ্টটি সরিয়ে দেন এ মডেল। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা মেলেনি পোস্টের। এ নিয়ে আলাদা করে কোনো বিবৃতিও দেননি ইকরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়