Apan Desh | আপন দেশ

কার্যালয় চত্বরে গাছ লাগালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

কার্যালয় চত্বরে গাছ লাগালেন তারেক রহমান

ছবি : আপন দেশ

দেশের একদশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে পরের দিন সচিবালয়ে অফিস করেন তারেক রহমান। টানা দুইদিন সেখানেই অফিস করেছেন তিনি। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবার তেজগাঁও কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন তারেক রহমান

এতিদিন সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয় প্রবেশ করলে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 

আরও পড়ুন<<>>তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এসময় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। তিনি নিজ হাতে কোদাল দিয়ে গর্ত করেন এবং তাতে তাছ লাগিয়ে পানি দেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়