Apan Desh | আপন দেশ

বঙ্গভবনে শেষ অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:০৮, ২০ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:২৮, ২০ আগস্ট ২০২৬

বঙ্গভবনে শেষ অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 

ছবি : সংগৃহীত

নতুন রাষ্ট্রপতি শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন। তার আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন। তার আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গভবন থেকে গার্ড অব অনার দিয়ে তাকে বিদায় দেয়া হয়। 

এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।  

আরও পড়ুন<<>>শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ও শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।   

বিদায় নেয়ার আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement