Apan Desh | আপন দেশ

রমজানে ব্যাংক লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ব্যাংক লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত 

ফাইল ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকারি-বেসরকারি অফিসসমুহের সূচিতে পরিবর্তন এসেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সূচিতে শুরু হয়েছে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন। এখন থেকে ব্যাংকগুলোতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। 

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নির্দেশনা বলা হয়, রমজান মাসে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন এবং পরবর্তী সময়টুকু দাফতরিক কাজ গোছানোর জন্য রাখা হয়েছে। সাধারণ সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে এবং লেনদেন চলে বিকেল ৪টা পর্যন্ত।

ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারের লেনদেন সূচিও পুনঃনির্ধারণ করা হয়েছে। রমজানে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। স্বাভাবিক সময়ে এ লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত চলে। 

আরও পড়ুন<<>>রমজানে ব্যাংকের নতুন সময়সূচি

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও জানানো হয়, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় ব্যাংকের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, যাতে গ্রাহক সেবা ব্যাহত না হয়।

কেন্দ্রীয় ব্যাংকের অফিস সময়ও রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি ও দাফতরিক কাজ এ নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে। 

পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার পুনরায় আগের স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে বলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়