Apan Desh | আপন দেশ

সরকারি অফিস খোলা কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ২৩ মে ২০২৫

সরকারি অফিস খোলা কাল

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২৪ মে) খোলা থাকছে সব সরকারি অফিস। গত শনিবারও খোলা ছিল এসব অফিস।

গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগে দুই শনিবার (১৭ ও ২৪ মে) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তও হয়।

সে প্রেক্ষিতে শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি সব অফিস ও ব্যাংক খোলা থাকবে। এদিনও যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস।

আরওপড়ুন<<>>আমাদের অথর্ব বলেন ঠিক আছে, তবে...

নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। ঈদের ছুটি শুরু হবে আগামী ৫ জুন আর শেষ হবে ১৪ জুন।

উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা এবং ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ