Apan Desh | আপন দেশ

জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ২৮ জুলাই ২০২৫

জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে সোমবার (২৮ জুলাই) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

আরওপড়ুন<<>>‘অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নইও দেখতেন না’

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শহর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনেরর উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ , জেলা জামায়েতর আমীর মো. নিজাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী  মিজানুর রহমানসহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ