Apan Desh | আপন দেশ

নতুন ১৩ হাসপাতালের অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৩, ১০ জুলাই ২০২৬

নতুন ১৩ হাসপাতালের অনুমোদন 

ফাইল ছবি

গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে নতুন ১৩টি হাসপাতালের অনুমোদন দিয়েছে সরকার। এ হাসপাতালগুলো ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট হবে। এছাড়াও ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে বলা হয়, ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের সম্মতি পাওয়া গেছে। এছাড়া নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী।

আরও পড়ুন <<>> হামে ৭৫০ শিশুর মৃত্যু

এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি এবং নতুন ১৩টি উপজেলায় হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে চিঠি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১-৫০টি শয্যা রয়েছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়