Apan Desh | আপন দেশ

‘উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:০১, ১৩ জুলাই ২০২৬

‘উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু হবে’

ছবি: আপন দেশ

দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী, প্রতি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু, আধুনিক প্যাথলজি বিভাগ স্থাপন এবং নবজাতকের মায়েদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ ব্যবস্থা রাখা হবে।

আরও পড়ুন<<>>হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়োগে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চলতি বছরের মধ্যেই দেশের প্রতি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়