Apan Desh | আপন দেশ

স্বাস্থ্যমন্ত্রীর অভিযানে চিকিৎসক শোকজসহ ২ ক্লিনিক বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৪, ১ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:৪৫, ১ আগস্ট ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর অভিযানে চিকিৎসক শোকজসহ ২ ক্লিনিক বন্ধ

ছবি: আপন দেশ

শরীয়তপুরের ভেদরগঞ্জে অনিয়মের অভিযোগে দুইটি বেসরকারি ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে সরকারি অফিস চলাকালে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (০১ আগস্ট) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সামনে অবস্থিত বেসরকারি ক্লিনিকগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ক্লিনিকগুলোর লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক ও নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের অনুমোদনসংক্রান্ত কাগজপত্রে ঘাটতি পাওয়া যায়।

এছাড়া প্রতিষ্ঠান দুইটিতে স্বাভাবিক (নরমাল ডেলিভারি) প্রসবসেবার ব্যবস্থা না থাকায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক সিলগালা করা হয়। এছাড়া নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন <<>> বিয়েবাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ

এদিকে সরকারি অফিস চলাকালে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেয়ার অভিযোগে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন জাহান ও ডা. রাসেলকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেয়া হয়েছে।

অভিযান শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। সরকারি দায়িত্বে গাফিলতি এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীরা: মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ৪ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আজ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার পথে শান্ত-মুশফিকরা যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আহত