ছবি: আপন দেশ
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও রোগীকে স্যালাইন না দেয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে হঠাৎ করেই নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে এক রোগী স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, হাসপাতালে স্যালাইন থাকা সত্ত্বেও তাকে স্যালাইন দেয়া হয়নি। বিষয়টি শুনে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় তিনি সংশ্লিষ্ট এক নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পাশাপাশি ওই রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে যে টাকা খরচ হয়েছে, তা পরিশোধের ব্যবস্থা করেন মন্ত্রী। সংশ্লিষ্ট নার্সকে ওই টাকা রোগীকে ফেরত দেয়ারও নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুন<<>>কালীগঞ্জের তোয়ালে শিল্প: ঐতিহ্য আর জীবিকার গল্প
হাসপাতালে চিকিৎসাসেবা দিতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও কঠোর বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































