Apan Desh | আপন দেশ

‘ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

‘ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে’

ছবি : আপন দেশ

ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইনসহ পর্যাপ্ত সরঞ্জাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, কোনো রোগীকে যেন ঢাকায় আসতে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশে হামের প্রকোপ মোকাবেলায় ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকার ক্যাম্পেইন শুরু হচ্ছে। এখন যারা আক্রান্ত হচ্ছে অধিকাংশই টিকা নেয়নি।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

তিনি বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। এর পরেও যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসায় কোনো কমতি রাখা হচ্ছে না।

এত আলোচনা-ক্যাম্পেইনের পরও যারা টিকা নেয়নি, তাদের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 

তিনি আরও বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে। হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়