Apan Desh | আপন দেশ

চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৯, ১৩ জুন ২০২৬

চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

বর্তমান সরকার মানুষের সেবা করতে চায়। এজন্য সরকারের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, এখন সরকারি সুবিধা পেতে আর কাউকে ঘুষ দিতে হয় না।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময় স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিগত সরকারের দুর্নীতির কারণে আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। 

আরও পড়ুন<<>>আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ থাকবে না: অর্থমন্ত্রী

স্বাস্থ্যসেবা জনগণের দোড়াগাড়ায় পৌছানোর তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু ও নারীদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা রেখেই পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হবে। প্রতিটা ঘরে ঘরে সরকারের লোক যাবে। তারা প্রাথমিক সেবা শেষে রোগীকে হাসপাতালে পাঠাবে।

এ ছাড়া চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি।

এ সময় মন্ত্রী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দেন। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়