Apan Desh | আপন দেশ

‘ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৫, ৬ জুলাই ২০২৬

আপডেট: ১৩:০১, ৬ জুলাই ২০২৬

‘ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল’

ছবি : আপন দেশ

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে শনিবারের (১১ জুলাই) মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (ডেলিভারি রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

সোমবার (০৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু ও হাম মোকাবিলায় সারা দেশে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজন হলে মোবাইল হাসপাতাল চালু করা হবে।

আগামী ৭ দিনের মধ্যে সারা দেশে এডিস মশার লার্ভা ধ্বংসে ট্যাবলেট সরবরাহের কথাও জানান তিনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতে এক লাখ নতুন জনবল নিয়োগ দেয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ হাজার নারী এবং সবচেয়ে বেশি নিয়োগ পাবেন মিডওয়াইফরা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়