Apan Desh | আপন দেশ

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৯, ৭ জুন ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ছবি : আপন দেশ

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘ডেঙ্গুকে মোকাবিলা করা সহজ হবে না। এজন্য সারা দেশের নালা-খাল পরিষ্কার করতে হবে। এটা বিরাট কর্মযজ্ঞ।’ 

রোববার (০৭ জুন) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আয়োজিত ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি তুলে ধরে মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি নিজেই ভয় পেয়েছি। প্লাজমার লিকেজ ঠেকাতে ডাক্তারদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে।’

তিনি বলেন, ‘জলে-স্থলে-ছাদে, তিনটি স্থানেই সমান নজর রাখতে হবে। এ কাজে সিটি করপোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটা ভুল সব কিছুকেই ব্যর্থ করে দিতে পারে।’

আরও পড়ুন : ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সবার প্রচেষ্টায় আমরা দেশটাকে যেভাবে স্বাধীন করেছি, ঠিক সেভাবে সবার সম্মিলিত প্রচেষ্টাই পারবে ডেঙ্গু মোকাবিলা করতে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়