Apan Desh | আপন দেশ

স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

দেশের স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, সরকারের বড় সাফল্য অনেকাংশেই স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর নির্ভর করছে। সে জন্য সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এসব কথা বলেন। 

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যে হাসপাতালগুলোতে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী আছে। সেগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন: ‘দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি’

তিনি বলেন, বক্ষব্যাধি হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। সে হাসপাতালে আইসিইউ সেবা সম্প্রসারণ হলো একুশ বছর পর। নতুন আইসিইউ বেড যুক্ত করা হয়েছে ৪০টি।

এসময় কিডনি রোগীদের ডায়ালাইসিস প্রসঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দুই বছরের মধ্যে প্রত্যেক উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেয়া হবে। দেশের চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়