Apan Desh | আপন দেশ

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৭, ৬ জুলাই ২০২৬

আপডেট: ১৬:২৮, ৬ জুলাই ২০২৬

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন। মন্ত্রিসভার সদস্যদেরও বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেয়ার আহবান জানিয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (০৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. সাখাওয়াত হোসেন বলেন, গতকাল একটা মিটিং হয়েছে। একটা দেশের প্রশাসনিক প্রধান ব্যক্তি, তিনি আমাদের মিটিংয়ে কী বলেছেন জানেন? খুব বিনয়ের সঙ্গে বলেছেন— মন্ত্রী মহোদয়গণ, আমি একটা কথা বলব আজকে, বিনয় করে বলা, আপনারা রাখতেও পারেন আমার কথাটা, না-ও রাখতে পারেন।

তিনি বলেন, আমি কিন্তু হুবহু কোট করছি— রাখতেও পারেন আমার কথাটা না-ও রাখতে পারেন। তবে আমি অনেক চিন্তা-ভাবনা করে দেখেছি, আপনাদের আমার বলা উচিত, এখন আপনাদের ইচ্ছা। যেটা বলব, আমি এটা করছি। আমার আব্বা (সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান) প্রতি মাসে তার বেতন থেকে ১০ শতাংশ বেতন সরকারি কোষাগারে ফেরত দিতেন গরিব-মিসকিন মানুষদের সহযোগিতা করার জন্য বা সরকারি কোনো প্রয়োজনে খরচ করার জন্য। আমি কিন্তু বেতন নিচ্ছি, না নিয়ে চলতে পারছি না।

আরও পড়ুন <<>> জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী বলেন, আমার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা, ১০ শতাংশ হারে আমি ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে বেতন থেকে জমা দিচ্ছি। বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দিই গভর্নমেন্টের অ্যাকাউন্টে। আমি আপনাদের অনুরোধ করব, আমার আব্বা কাজটা করতেন, আমি করছি; আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারাও প্রতি মাসে ১০ শতাংশ আপনাদের বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। খুশি হয়েছি যে তিনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়