Apan Desh | আপন দেশ

জাপা

জাপানে জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর

জাপানে জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর

জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি রফতানিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের কৃষিমন্ত্রী সুজুকি নরিকাজু-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে প্রধানমন্ত্রী এ সহযোগিতা আরও বিস্তৃত করার কথা জানিয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি, প্রযুক্তি ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জাপানে বাংলাদেশি দক্ষ জনশক্তি রফতানির বিষয়েও গুরুত্ব দেয়া হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমানকে অভিনন্দন জানান জাপানের কৃষিমন্ত্রী। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

০৮:৩৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

কৃষিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের জোরালো আলোচনা

কৃষিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের জোরালো আলোচনা

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সোমবার (০৬ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু। জাইকার মাধ্যমে দেশটি বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে।

০৫:২৯ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ সরকারের

মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ সরকারের

বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় নির্ধারণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বাজার সক্রিয় করার পাশাপাশি নতুন শ্রমবাজার সম্প্রসারণের দিকেও জোর দেয়া হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান। মো. নুরুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার দ্রুত চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে থাইল্যান্ডসহ সম্ভাবনাময় নতুন বাজারে জনশক্তি রফতানির জটিলতা দূর করতে কাজ চলছে।

০৩:২৯ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

রো‌হিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

রো‌হিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে জাপান সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করবে। মঙ্গলবার (০৩ মার্চ) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন জিউসেপ্পে লোপ্রেতে এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন। এ অর্থ সহায়তার মাধ্যমে প্রায় পাঁচ লাখ ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য সমন্বিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে আশ্রয় সুবিধা উন্নয়ন, খাদ্য সামগ্রী বিতরণ, এলপিজি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সাইট ম্যানেজমেন্ট এবং সাইট ডেভেলপমেন্ট কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

০৯:০১ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

তাইওয়ানের কাছাকাছি ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের

তাইওয়ানের কাছাকাছি ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের

তাইওয়ানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই নতুন সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে জাপান। দেশটি তাইওয়ানের কাছাকাছি অবস্থিত ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান, যা আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানান, বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা ২০৩১ সালের মার্চের মধ্যে দ্বীপটিতে স্থাপন করা হবে। অবকাঠামোগত প্রস্তুতির অগ্রগতির ওপর সময়সূচি নির্ভর করলেও ২০৩০ অর্থবছরকে লক্ষ্য ধরে পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

০৮:৪২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

জাপানের টোকিওতে শহীদ দিবস পালিত

জাপানের টোকিওতে শহীদ দিবস পালিত

টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দিবসটি পালিত করা হয়। দূতাবাসে অনুষ্ঠানমালার মাধ্যমে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বন্ধুদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেছে। দিবসের প্রথম প্রহরে তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী দূতাবাসের কর্মকর্তা এবং তোশিমা সিটির প্রতিনিধিদের সঙ্গে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

০৮:২২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

বছরের শেষ দিন শক্তিশালী ভূমিকম্প

বছরের শেষ দিন শক্তিশালী ভূমিকম্প

২০২৫ সালের শেষ দিনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের প্রায় ১৯ কিলোমিটার গভীরে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, দেশটির আবহাওয়া সংস্থা ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে।

১০:৪১ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। এসময় বক্তব্য রাখেন, দেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

০৩:০৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

জাপান প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি

জাপান প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে দলের নতুন সভাপতি নির্বাচিত করেছে। নির্বাচিত সভাপতি সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এর মধ্য দিয়ে সানায়ে তাকাইচি হতে যাচ্ছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (০৪ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন ৬৪ বছর বয়সি সানায়ে তাকাইচি। এর আগে প্রথম দফা ভোটে পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদে ১৫ অক্টোবর ভোট হতে পারে জানা যাচ্ছে।

০১:৪২ পিএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক লাঠিচার্জ, নুরুসহ আহত ৫০

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক লাঠিচার্জ, নুরুসহ আহত ৫০

গণঅধিকার পরিষদ (জিওপি) নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি আরও উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী এ পদক্ষেপ নেয়। বিজয়নগর পানি ট্যাংকি এলাকা থেকে ধাওয়া করে পুলিশ। নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। এ সময় ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে জিওপি সভাপতি ভিপি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে রক্তাক্ত নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে। এরপর থেকে থেমে থেমে স্লোগান দিচ্ছে জিওপি নেতাকর্মীরা। ওদিকে জাতীয় পার্টি অফিসেই আছেন তাদের দলীয় নেতাকর্মীরা।

০৯:৫১ পিএম, ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement