Apan Desh | আপন দেশ

‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে গৃহযুদ্ধ হতে পারে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৭, ৮ আগস্ট ২০২৫

‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে গৃহযুদ্ধ হতে পারে’

আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে গৃহযদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার।

শুক্রবার (০৮ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শামীম হায়দার বলেন, দেশে এখনও জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডও অনুপস্থিত। সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে, তাহলে আগামী ছয় মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।

আরওপড়ুন<<>>‘জামানত বাতিলের ভয়ে পিআর পদ্ধতিতে ভোট চায় কিছু রাজনৈতিক দল’

নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টি সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে, সে অনুযায়ী নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব আমরা।

নির্বাচন কমিশনের সমালোচনা করে জাপা মহাসচিব বলেন, নির্বাচন কমিশন এখন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপে বসছে, অথচ নিবন্ধিত দলের অধিকার রক্ষা নিয়ে তাদের আগ্রহ নেই।

দলীয় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, যেসব ব্যক্তিকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, আদালতের রায় অনুযায়ী তারা এখনও বহিষ্কৃতই আছেন। তারা কাউন্সিল ডাকতে বা কোনো কার্যক্রমে অংশ নিতে পারে না। কেউ কেউ আদালতের রায়কে ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের নেতা দাবি করছে, যার কোনো আইনি ভিত্তি নেই।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement