Apan Desh | আপন দেশ

জাপা-জিওপি সংঘর্ষে সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৩, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: ২০:১০, ২৯ আগস্ট ২০২৫

জাপা-জিওপি সংঘর্ষে সাংবাদিক আহত

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ টাইমসের এক সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকের নাম রুহুল আমিন শেখ। 

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। তাকে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আরওপড়ুন<<>>রাশেদ খান হাসপাতালে, জিএম কাদের পার্টি অফিসে

এর আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং তাদের শীর্ষ নেতা জিএম কাদেরসহ অন্যদের গ্রেফতারের দাবিতে আজ ( ২৯ আগস্ট) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। মিছিলটি বিজয়নগর আল-রাজি কমপ্লেক্স থেকে পল্টন হয়ে জাতীয় পার্টি অফিস পার হচ্ছিল।

এ সময় আগে থেকে অবস্থান নেয়া জাতীয় পার্টি নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল ছুঁড়ে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন ওই সাংবাদিক।

বেশ কিছুক্ষণ এভাবে চলার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুই দলের নেতাকর্মীরা কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু