Apan Desh | আপন দেশ

গ্যাস

‘বিএনপি ক্ষমতায়, গ্যাস-বিদ্যুৎ সংকট না হওয়া অসম্ভব’

‘বিএনপি ক্ষমতায়, গ্যাস-বিদ্যুৎ সংকট না হওয়া অসম্ভব’

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, সারের সংকট হবে না এটা হতে পারে না। এমন মন্তব্য করেছেন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ এর উপর দেয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না-সেইটাও হইতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানেই, ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া, ৬ লক্ষ ৬ হাজার কোটি টাকার উপরে ঋণ খেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি।

০৯:৪১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি এলাকায় রোববার (০৯ আগস্ট) টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ব্রাহ্মণবাড়িয়া বিপণন বিভাগ। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকা এবং সরাইল ও বিজয়নগর উপজেলার নির্ধারিত কিছু অংশে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এসব এলাকার চারটি সিএনজি ফিলিং স্টেশনসহ সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক এ সংযোগ বিচ্ছিন্নকরণের আওতায় থাকবেন। একই সময়ে আশপাশের অন্যান্য এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

১১:৪৮ এএম, ৯ আগস্ট ২০২৬ রোববার

গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে এবং পরের সপ্তাহ থেকে সংকট পুরোপুরি কেটে যাবে বলে আশা প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, একটি বড় দুর্ঘটনার কারণে এলএনজিকে গ্যাসিফাই করে ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে না পারার কারণে গ্যাস সংকট হচ্ছে। সোমবার (২৭ জুলাই) সচিবালয় নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা জানান। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংকটের কারণ আমাদের সবার জানা। গত সপ্তাহ থেকে সংকট শুরু হয়েছে, দিনের সঙ্গে সঙ্গে কিছুটা হয়তবা তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

০৭:০২ পিএম, ২৭ জুলাই ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement