ছবি : আপন দেশ
বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত করার সময় পাইপের ভেতরে পানি ঢুকে যায়। এতে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কমে গেছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদীর তলদেশে একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। লাইনটি মেরামত করা হলেও মেরামতকালীন পাইপের ভেতরে পানি প্রবেশ করে। এতে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ শুরু হয়।
আরও পড়ুন : ‘মুছাব্বির হত্যা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার নির্মম বহিঃপ্রকাশ’
গ্যাসের এই স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































