Apan Desh | আপন দেশ

রাত ১০টা থেকে ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৯:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

রাত ১০টা থেকে ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের অংশ হিসেবে তিতাস গ্যাসের আওতাধীন শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিভিন্ন এলাকায় ২১ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটতে পারে। এ সময় কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে।

এ সময়ে শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা এবং শ্যামপুর (বিসিক) এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের তীব্র স্বল্পচাপের সম্মুখীন হবেন। পাশাপাশি আশপাশের কিছু এলাকাতেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement