ফাইল ছবি
এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন<<>>ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপকসহ ৫ জন আটক
বার্তায় বলা হয়েছে, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ জনিত কারণে বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এ পরিস্থিতির প্রভাবে সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহক- আবাসিক, বাণিজ্যিক ও শিল্প কারখানায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বা চাপহীনতা দেখা দিতে পারে।
গ্যাস সংকটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































