Apan Desh | আপন দেশ

‘গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে ৩ মন্ত্রণালয় কাজ করবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

‘গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে ৩ মন্ত্রণালয় কাজ করবে’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ কীভাবে বন্ধ করা যায়, এ জন্য ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে।’

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধের ঘটনায় মারা গেছেন ২ জন। বাকিরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দগ্ধদের দেখতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন : ডিএসসিসি প্রশাসক হিসেবে আবদুস সালামের দায়িত্ব গ্রহণ

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। গ্যাস লিকেজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা বন্ধে ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ