Apan Desh | আপন দেশ

বন

কেশবপুরে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

কেশবপুরে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

যশোরের কেশবপুরে চাঁদাবাজি, হলুদ সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকরা। রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন কর্মসূচী হয়। কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কুরুচিপূর্ণ মন্তব্যে অভিযুক্ত রুস্তম আলীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, একাধিক সম্মানিত ব্যক্তিসহ মৃত ব্যক্তিদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে রুস্তম আলী।

০৬:৩৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

নাটোরে রেললাইন ভেঙে যাওয়ায় যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল 

নাটোরে রেললাইন ভেঙে যাওয়ায় যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল 

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এতে আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। পরে জরুরি মেরামত শেষে ওই রেলপথে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ নম্বর রেলপিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

০৪:৩৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

নেপালের ভূমিধস-বন্যায় এক শাড়িতে বাঁচল ২১ জন

নেপালের ভূমিধস-বন্যায় এক শাড়িতে বাঁচল ২১ জন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সাত শতাধিকের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ দুর্যোগে বিভিন্ন দেশের নাগরিকদেরও প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভয়াবহ সে পরিস্থিতি থেকে প্রাণে ফিরে আসা ২১ ভারতীয় নাগরিক এবার শোনালেন তাদের বেঁচে ফেরার অভিজ্ঞতা। শুক্রবার (২৬ আগস্ট) রাতে নেপালের রাজধানী কাঠমান্ডু হয়ে চেন্নাইয়ে ফিরেছেন ওই ২১ জন।  বেঁচে ফেরা ভারতীয়রা জানান, তারা ২১ জন তীর্থযাত্রায় বের হন। এ ভয়াবহ বন্যা ও ভূমিধসে সব কিছু ভেসে যাচ্ছিল। তখন তারা একটি শাড়ি ব্যবহার করে পাহাড়ের ঢাল বেয়ে উঠেন। যার ফলে তাদের প্রাণ বেঁচে যায়। তারা সবাই ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। তাদের বেশিরভাগের বয়স ৫০ বছরের বেশি।

০৫:৫৮ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

ময়মনসিংহে প্রাণী চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হান্নানের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানিয়েছেন তারা। রোববার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে চিকিৎসকদের ওপর হামলা, চেম্বারে ভাঙচুর ও চিকিৎসাসেবা বাধাগ্রস্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম বলেন, একজন প্রাণী চিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহবান, ঘটনার পেছনে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

০৪:২৫ পিএম, ২৩ আগস্ট ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement