হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, হাজারীবাগের বেঙ্গল লেদার কমপ্লেক্সের যে ভবনটিতে আগুন লেগেছিল, সেখানে বর্তমানে আর কোনো আগুন নেই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
০৯:৫১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার