Apan Desh | আপন দেশ

উৎসব

শিক্ষকদের উৎসব ভাতা ‘শতভাগ’ করার আশ্বাস

শিক্ষকদের উৎসব ভাতা ‘শতভাগ’ করার আশ্বাস

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতাকে শতভাগে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।  তিনি বলেন, পূর্ববর্তী সময়ে ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল, এখন সেটিকে ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতে বিভিন্ন সরকার শিক্ষকদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সে ধারাবাহিকতায় উৎসব ভাতা আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে।

০৮:৫৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ঈদ উপলক্ষে তিনদিনের উৎসব করবে এনসিপি

ঈদ উপলক্ষে তিনদিনের উৎসব করবে এনসিপি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনদিনব্যাপী ঈদ উৎসবের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে ঈদের দিন রাজধানীতে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা। মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৫০০ বছর আগে এ অঞ্চলে ঈদের মিছিল ছিল অন্তর্ভুক্তিমূলক সামাজিক উৎসবের প্রতীক। ইতিহাস অনুযায়ী, সুলতানি আমল থেকে শুরু করে মোগল সাম্রাজ্যের সময়েও ঈদের দিন বর্ণাঢ্য মিছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠেছিল।

০৫:২৩ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষের পথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীর দিন নানা আনুষ্ঠানিকতা শেষে রাজধানীসহ সারাদেশের নদী ও পুকুরে চলছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়ার প্রার্থনা করেন। এরপর শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ।  সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

০৫:৪৫ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement