Apan Desh | আপন দেশ

জবিতে দিনব্যাপী ফল উৎসব শিবিরের

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ২৬ জুন ২০২৫

জবিতে দিনব্যাপী ফল উৎসব শিবিরের

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ব্যতিক্রমী মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম এ ফল উৎসবের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছে তারা।

জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনের উদ্যোগে এ উৎসবে আম, কাঁঠাল, জাম, আনারসের ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের পাশাপাশি আমাদের বোনদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলকেই অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।

ফল উৎসব উদ্বোধন ও পরিদর্শন শেষে জবি উপাচার্য বলেন, শিবিরের ঐ উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো দেখেও অন্যান্য ছাত্র সংগঠনগুলোও শিক্ষার্থীদের জন্য কাজ করবে। 

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়