Apan Desh | আপন দেশ

কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে সমালোচনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ১৮ মে ২০২৪

কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে সমালোচনা

ছবি : সংগৃহীত

‘কান চলচ্চিত্র উৎসব’র ৭৭তম আসরে লাল গালিচার অতি পরিচিত নাম ঐশ্বরিয়া রায় বচ্চন। বচ্চন বধূর স্টাইল স্টেটমেন্ট সব সময় থাকে আলোচনায়। 

গত বৃহস্পতিবার (১৬ মে) কানের রেড কার্পেটে কালো-সোনালী গাউনে নজর কাড়েন অ্যাশ। তবে উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (১৭ মে) অভিনেত্রীর সাজপোশাক দেখে নেটপাড়ায় শুরু হয় সমালোচনা।

কানের প্রথম অ্যাপিয়ারেন্সের জন্য ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ফাল্গুনী এবং শেন পিককের কালো-সোনালী গাউন। তবে শুক্রবার তার দেখা মিলল সুবজ-রুপালী গাউনে। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কাড়ল। অভিনেত্রীর এ লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বরিয়াকে স্টাইল করছে?’ অনেকে আবার গেম অফ থ্রনসের ছায়া খুঁজে পেয়েছেন অ্যাশের পোশাকে।

আরও পড়ুন <> মোনালি মা হারালেন

এবারের কান উৎসবে ‘কাইন্ডস অব কাইন্ডনেস’র প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের। কানের রেড কার্পেটে সাজপোশাক নিয়ে এ প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বরিয়া, এমনটা নয়। তবে কোনোদিনই পালটা জবাব দেননি নায়িকা।

কান সফরের দ্বিতীয় দিনে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যা। নীল রঙের পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের পোশাকে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে আরাধ্যাকে।

কান উৎসবে আরাধ্যার সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। মুম্বাই এয়ারপোর্টে ঐশ্বরিয়াকে প্লাস্টার করা হাতে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, চোট নিয়ে কীভাবে সবটা সামলাবেন তিনি, তা নিয়ে চিন্তা ছিল। তবে ভাঙা হাতে ঐশ্বরিয়া মোহময়ী। 

মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঐশ্বরিয়ার ২১তম সফর।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের