Apan Desh | আপন দেশ

কান উৎসবে নজর কাড়লেন আলিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ২৬ মে ২০২৫

কান উৎসবে নজর কাড়লেন আলিয়া

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

বিশ্ব বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘গুচি’ এই প্রথম শাড়ি ডিজাইন করেছে। আর এই প্রথম গুচি শাড়িটি গায়ে জড়িয়ে ইতিহাসে নাম লেখালেন বলিউড সুইটহার্ট আলিয়া ভাট। মূলত আলিয়ার কথা চিন্তা করেই শাড়িটি ডিজাইন করেছে গুচি’র মতো স্বনামধন্য ব্র্যান্ড। কারণ আলিয়া তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি ফ্র্যান্সের বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড ল’রিয়েলেরও গ্লোবাল অ্যাম্বাসেডর। 

ল’রিয়েলের হয়েই আলিয়া কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার অংশ নিয়েছেন। আর সেখানেই তিনি ‘গুচি’র এ বিশেষ শাড়িটি পরেছেন। এদিন কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন আলিয়া। ন্যুড বেসের ওপরে ল্যাটিস ডিজাইনে সোয়ার্ভস্কি ক্রিস্টালে মোড়ানো এই শাড়িটিতে অপ্সরীর মতো লাগছে আলিয়াকে কান-এর রেড কার্পেটে।ফ্যাশন অ্যাক্সেসরিজের সেরা দোকান।

গুচির ইতিহাসে এই প্রথম শাড়ির সিলোয়েটে পোশাক তৈরি করল ব্র্যান্ডটি। রাজকীয় ভঙ্গিমায় এ গুচি শাড়িতে কান-এর সমাপ্নী দিনটি নিজের করে নিয়েছেন আলিয়া ভাট। এখানে ন্যুড বেস ব্যবহার করা হয়েছে টপ ও স্কার্টের অংশে। সঙ্গে শাড়ির আঁচলের মতো আছে লম্বা ড্রেপ। সম্পূর্ণ সোয়ারভস্কি ক্রিস্টালে মোড়ানো এখানে আলিয়া।

ল্যাটিস প্যাটার্নে বসানো হয়েছে এই ক্রিস্টালগুলো। সঙ্গে চোখে পড়ছে গুচির আদ্যক্ষর। খোলা চুলে হালকা মেকওভার আর কানে গলায় মিনিমাল গয়না পরেছেন আলিয়া। সব মিলিয়ে এর চেয়ে রাজসিক আর কিছু হতে পারে না রেড কার্পেট লুকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের