ফাইল ছবি
কালবৈশাখের প্রভাবে উত্তাল হয়ে উঠেছিল পদ্মা নদী। দুর্ঘটনার আশঙ্কায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় ৪ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন<<>>উত্তাল পদ্মা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি ফেরি ও দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নেই। বৈরী আবহাওয়া কেটে গেলে সকাল ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































