ছবি: আপন দেশ
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। এতে অনেকে হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। পরে খবর পেয়ে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছান।
মোহাম্মদ সালাউদ্দিন আরও জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যান্যদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কাজ করছে। ঢাকা থেকে আরও ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে।
আরও পড়ুন<<>>বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিলেন। পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।
জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারানো বাসটি নদীতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































