Apan Desh | আপন দেশ

৫ ঘণ্টা পর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৮:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

৫ ঘণ্টা পর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ছবি : আপন দেশ

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দু্র্ঘটনা এড়া‌তে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টা থেকে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফেরি চলাচল বন্ধ করে দিয়েচিল কর্তৃপক্ষ। প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফে‌রি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০‌ মি‌নিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে রাত ১২টা ৪৫ মিনিট থেকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে রুহুল আমিন, জাহাঙ্গীর, গোলাম মোল্লা এবং এনায়েতপুরী নামের চারটি ফেরি আটকা পড়ে। যে কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

আরও পড়ুন<<>> সয়াবিন তেলের বিষয়ে যে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়ান বলেন, কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক‌ মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৭টা ৪০‌ মি‌নিট থেকে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এরুটে ১৬টি ফে‌রি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফে‌রি চলাচল স্বাভা‌বিক থাকলে সি‌রিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের