Apan Desh | আপন দেশ

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০২, ২৭ মার্চ ২০২৬

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

ছবি: আপন দেশ

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট ছেড়ে কিছু দূর এগোনোর পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে ফেরির কর্মচারীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন <<>> পুলিশ হত্যাসহ সব অপরাধের বিচার হবে: আইজিপি

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে এমন সামান্য আগুন ও কালো ধোঁয়া দেখা দিতে পারে। তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement