Apan Desh | আপন দেশ

ঘন কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২১, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:০১, ২ ফেব্রুয়ারি ২০২৫

ঘন কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত ১০টার দিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে এলাকা।

ঘন কুয়াশার কারণে নৌরুটের দিক নির্ণয় করতে না পেরে রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নদী এলাকায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান নাসির হোসেন চৌধুরী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ