Apan Desh | আপন দেশ

উত্তাল পদ্মা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৮, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ০৯:১৪, ২৮ মার্চ ২০২৬

উত্তাল পদ্মা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈশাখ আসার আগেই শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শনিবার (২৮ মার্চ) বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার ভোররাত সাড়ে ৩টা থেকে (২৮ মার্চ) নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

আরও পড়ুন<<>>ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

জানা গেছে, ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হওয়ায় নদী উত্তাল হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি ফেরি ও দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নেই বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়