Apan Desh | আপন দেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৮:৪৭, ২৭ মে ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

ছবি : আপন দেশ

ঝোড়ো বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, হঠাৎ পাটুরিয়া এলাকায় তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, প্রচণ্ড ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে এ নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়